1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ভাজনডাঙ্গা যুব সংঘ ফুটবল টুর্ণামেন্টে এসএম সুপার স্টার ক্লাব চ্যাম্পিয়ান

  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৭০২ জন পঠিত
ভাজনডাঙ্গা যুব সংঘ ফুটবল টুর্ণামেন্টে এসএম সুপার স্টার ক্লাব চ্যাম্পিয়ান
ভাজনডাঙ্গা যুব সংঘ ফুটবল টুর্ণামেন্টে এসএম সুপার স্টার ক্লাব চ্যাম্পিয়ান

মাহবুব পিয়াল : ফরিদপুর পৌরসভার ২৫ নং ওয়ার্ডের আদর্শ গ্রাম স্কুল মাঠে মাসব্যাপী অনুষ্টিত ভাজনডাঙ্গা যুব সংঘ ফুটবল টুর্ণামেন্ট”২০২২ এর ফাইন্যাল খেলায় এস এম সুপার স্টার ক্লাব চ্যাম্পিয়ান হয়েছে। তারা ট্রাইব্রেকারে ১-০ গোলে সেভেন স্টার ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। শুক্রবার বিকেলে টুর্নামেন্টের ফাইন্যাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন ফরিদপুর পৌরসভা মেয়র অমিতাব বোস ।

এ সময় মেয়র অমিতাব বোস বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলা ধুলার কোন বিকল্প নেই। তিনি যুবকদের উদ্দ্যেশে বলেন, যুবকরাই আগামী দিনে এদেশের নেতৃত্ব দেবে,তাই মাদক,ফেসবুক ,মোবাইল রেখে যুবকদের খেলাধুলার প্রতি অধিক আগ্রহী হবার আহবান জানান। তিনি বলেন, খেলাধুলা মেধার বিকাশ ঘটায়।

পৌরসভার ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন তনু’র সভাপতিত্বে অনুষ্টানে জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক ও পৌর কাউন্সিলর মাইনুদ্দিন আহম্মেদ মানু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর চামেলী বেগম,আওয়ামীলীগ নেতা খায়রুদ্দিন মিরাজ, টুর্ণামেন্টের প্রধান সমন্বয়কারী লিটন মোল্লা মধুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মাসব্যাপী অনুষ্টিত ভাজনডাঙ্গা যুব সংঘ ফুটবল টুর্ণামেন্টে এবছর মোট ১৬টি দল অংশগ্রহন করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION