1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ভাঙ্গায় হাজী আঃ করিম ও বেগম ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল

  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৪৭৯ জন পঠিত
ভাঙ্গায় হাজী আঃ করিম ও বেগম ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল
ভাঙ্গায় হাজী আঃ করিম ও বেগম ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা :ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী গ্রামে মরহুম হাজী আঃ করিম ও বেগম সামর্তবান ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সার্বিক তত্তাবধানে ইউপি চেয়ারম্যান মোঃ মুনসুর আহমেদ মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি)মাহামুদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম।

এ সম আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর পরিচালনা পর্ষদের সদস্য শিক্ষক মোঃ শহিদুল ইসলাম ও ওবায়দুর রহমান সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ। এছাড়া ইফতার মাহফিলে এতিম, গরিব ও দুঃস্থ পরিবারের মাঝেও ইফতার বিতরণ করা হয়।আলোচনা সভায় ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, আমার বাবা মরহুম আব্দুল করিমের স্মৃতি ধরে রাখা এবং তার আদর্শ বাস্তবায়নের জন্যই ফাউন্ডেশনের উদ্যেশ্য। আমার বাবার জীবিত থাকতে অনেক আশা ছিল জনসেবামূলক কাজের মাধ্যমে সমাজে কিছু করে যাওয়া।

আমার বাবার সেই চিন্তা চেতনা নিয়েই নিজ অর্থায়নে ফাউন্ডেশনকে দাঁড় করিয়েছি। ইতিমধ্যে রমজানে গরিব দুঃস্থদের মাঝে প্রতিদিন ইফতার বিতরণ চালু থাকবে এবং প্রতিদিন ২ হাজার লিটার বিশুদ্ধ পানি উৎপাদন করে বিতরণ করা হবে। আমাদের হাতে পর্যায়ক্রমে আরো একাধিক প্রজেক্ট চালু করার চিন্তাভাবনা রয়েছে। এলাকাবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। পরিশেষে সকলের নিকট মরহুম বাবা ও জীবিত মায়ের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION