1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত

ভাঙ্গায় তিন কেজি গাঁজাসহ দুই বিক্রেতা গ্রেফতার

  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৯৯ জন পঠিত
ভাঙ্গায় তিন কেজি গাঁজাসহ দুই বিক্রেতা গ্রেফতার
ভাঙ্গায় তিন কেজি গাঁজাসহ দুই বিক্রেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই কেজি গাঁজাসহ দুই বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (০৪ ফেব্রুয়ারী) সকালে ওই দুই মাদক বিক্রেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ। এর আগে শুক্রবার (০৩ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ঈশ্বরদী তারাইল এলাকা থেকে ওই দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, জেলার কোতয়ালী থানাধীন দয়ারামপুর এলাকার নুরুল প্রমাণিকের ছেলে মো. মিলন প্রমাণিক (৩৫) ও একই এলাকার মোবারক ফকিরের ছেলে কাওছার ফকির (৩৭)। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ডিবি পুলিশের একটি টিম ভাঙ্গা উপজেলার ঈশ্বরদী তারাইল নামক এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার একটি মুদি দোকানের সামনে থেকে তিন কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিবি পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION