1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ব্যতিক্রমধর্মী প্রাণিসম্পদ মেলায় এক ছাগলের ৫বাচ্চা, ১টি কবুতর ১৫ হাজার টাকা

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৭২ জন পঠিত
ব্যতিক্রমধর্মী প্রাণিসম্পদ মেলায় এক ছাগলের ৫বাচ্চা, ১টি কবুতর ১৫ হাজার টাকা
ব্যতিক্রমধর্মী প্রাণিসম্পদ মেলায় এক ছাগলের ৫বাচ্চা, ১টি কবুতর ১৫ হাজার টাকা

শাহজাহান হেলাল : ফরিদপুরের মধুখালীতে ব্যতিক্রমধর্মী প্রাণিসম্পদ মেলার আয়োজন করা হয়। মেলায় খামারীরা ভিন্নধর্মী পশু পাখী নিয়ে হাজির হয়। একটি ছাগলের ৫টি বাচ্চা, একটি গাভী জন্ম দিয়েছে দুইটি বাছুর, ওই গাভীটি দুধ দেয় ২০ লিটার, আবার একজোড়া কবুতরের দাম ১৫ হাজার টাকা, একটি গাভী দুধ দেয় ৪০ লিটার, একটি মুরগীর ওজন ৬ কেজি এরকম বিভিন্ন পশু পাখী নিয়ে হাজির হয় খামারীরা।

বুধবার (১৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ব্যতিক্রমধর্মী এ মেলার আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল। মেলায় দামী গরু, বাছুর, মুরগী, হাস, কবুতর, দেশীয় ছাগল সহ বিভিন্ন পশু পাখী মেলার স্টলে স্থান পায়। এছাড়াও মেলায় দুগ্ধজাতপন্যে, গবাদী পশুর খাবার, ওষুধ সহ অর্ধশতাধিক স্টলে খামারীরা তাদের পন্য মেলায় উপস্থাপন করেন।

এদিকে মেলায় বিভিন্ন পশু পাখীর চিকিতসাসেবা দেওয়ার জন্যও স্টল রাখা হয়। সেখানে বিভিন্ন স্থান থেকে আসা পশু পাখীর চিকিতসা প্রদান করেন চিকিতসকবৃন্দ। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশিকুর রহমান চৌধুরী। এসময় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, কৃষি কর্মকর্তা আলভির রহমান সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকালে মেলা শেষে খামারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। মধুখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাস জানান, মেলায় ব্যতিক্রমধর্মী পশু পাখী নিয়ে হাজির হয় খামারীরা। পশু পালনে উদ্বুদ্ধ করতেই এই মেলার আয়োজন করা হয়েছে। তিনি আরো জানান, কোনো বেকার যুবক খামার করতে চাইলে তাকে সকল ধরনের সহায়তা প্রদান করা হবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION