1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব

বোয়ালমারীতে ১০ মামলার আসামি মাদকসহ গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৪৩৯ জন পঠিত

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ মামলার আসামি কবির শেখকে (৪২) মাদকসহ গ্রেপ্তার করেছে। কবির শেখ পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা। তার নামে বোয়ালমারী থানায় ১০ টি মাদক মামলা রয়েছে। থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ মার্চ) রাত ৩ টার দিকে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিন কামারগ্রাম তার মুদি দোকানের সামনে ইটের রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করেন।

এ সময় তার দেহ তল্লাসী করে লুঙ্গীর মধ্য থেকে পলিথিনি মোড়ানো ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। গাঁজা উদ্ধারের ঘটনায় এসআই আব্দুর রহমান বাদি হয়ে মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন। মামলা নম্বর ৬। থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ কবির শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে মাদক মামলা হয়েছে। কবির শেখের নামে বোয়ালমারী থানায় আরো অনেকগুলো মামলা রয়েছে। আসামিকে মঙ্গলবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION