1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব

বোয়ালমারীতে পিতার বিরুদ্ধে কন্যার সংবাদ সম্মেলন

  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৭৭৮ জন পঠিত
বোয়ালমারীতে পিতার বিরুদ্ধে কন্যার সংবাদ সম্মেলন
বোয়ালমারীতে পিতার বিরুদ্ধে কন্যার সংবাদ সম্মেলন

এস এম রুবেল, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে স্বামীর বাড়ি থেকে জন্মদাতা পিতার বিরুদ্ধে কন্যা সন্তান সংবাদ সম্মেলন করেন। স্বামী, তার পরিবার ও আত্মীয়দের নামে জন্মদাতা পিতা মিথ্যা মামলার দায়েরের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে বোয়ালমারী বার্তা কার্যালয়ে সংবাদ সম্মেলন উপস্থিত থেকে গোপালগঞ্জ সদর উপজেলার বোলতাইল গ্রামের আব্দুস সালামের কন্যা ফারিয়া ইসলাম জেরিন (১৮) বলেন, আমি ও মেহেদী হাসান ফাহিম (২২) দু’জন প্রাপ্ত বয়স্ক হয়ে পরিবারের লোকজন ছাড়া একেঅপরকে ভালোবেসে কাজী অফিসে গিয়ে ২জুলাই স্বেচ্ছায় গোপনে বিবাহ করি।

পরিবারের লোকজনের কাছে ৬ জুলাই সে গোপন বিবাহের তথ্য ফাঁস হয়ে গেলে আমার পরিবার আমাকে মারধর করে ভয় ভীতি দেখিয়ে ফাহিমকে তালাক দিতে বলেন। এ পরিস্থিতিতে আমি বাড়ি থেকে পালিয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল গ্রামে স্বামীর বাড়িতে চলে আসি। তারপর আমার বাবা ৭ জুলাই গোপালগঞ্জ আদালতে আমার স্বামী, তার পরিবার ও আত্মীয় স্বজনদের নামে আমাকে অপহরণ, নারী ও শিশু নির্যাতনের মিথ্যা মামলা দায়ের করে অহেতুক হয়রানি করে আসছে বাবা। এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী করে কন্যা বলেন, বিবাহিত জীবনে আমি বর্তমানে সুখে আছি। আমার শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা না দিয়ে আমাদের দুজনকে মেনে নিতে বাবাকে অনুরোধ করা হলো।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION