1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বর্তমান সরকার জাতির জনকের স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছে -এমপি নিক্সন চৌধুরী

  • Update Time : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ১১২৩ জন পঠিত

সদরপুর থেকে মোঃ হুমায়ুন কবির (তুহিন) :
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, বর্তমান শেখ হাসিনা সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই জনগণের উন্নায়ন করতে পারছি। দেশ ও দশের উন্নয়নে সৎ, নিষ্ঠা ও ন্যায় নীতি ভাবে কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, সরকার ভূমিহীনদের মাঝে ঘর ও জমি দিচ্ছে, আগামিতে জাতির উন্নয়নের জন্য সকল প্রকার উন্নয়ন কাজ করা হবে। সারা দেশে যুবলীগের সংগঠকে শক্তিশালী করে মুজিব বর্ষে জননেত্রীর হাতকে শক্তিশালী করে দূনীতি মুক্ত দেশ গঠনের চেষ্টা করছি। তিনি আজ দুপুরে সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের হাওলাদার ডাঙ্গী গ্রামে মুজিব বর্ষ উপলক্ষে নির্মিত আশ্রয় প্রকল্প পরিদর্শন ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কালে এক পথ সভায় এ কথা বলেন। ভাষাণচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছমির ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনান্যদের মাঝে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, সদরপুর থানা অফিসার ইনচার্জ এস.এম. তুহিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION