1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

  • Update Time : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৫২৪ জন পঠিত
ফরিদপুর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা
ফরিদপুর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

সবুজ দাস, ফরিদপুর : ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার সদ্য যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়ায় বদলী জনিত বিদায়ী উপলক্ষে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে, (৩০ নভেম্বর) বুধবার রাত ৮ টার দিকে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক অতুল সরকারের কর্মজীবন সম্পর্কে বিভিন্ন উন্নয়নের বর্ণাঢ্য ভিডিও চিত্র তুলে ধরেন। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী এর সভাপতিত্বে, অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক অতুল সরকার।

এসময় ফুল দিয়ে জেলা প্রশাসক অতুল সরকারকে সংবর্ধনা জানান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা। এরআগে বিদায়ী জেলা প্রশাসকের কর্মজীবন সম্পর্কে স্মৃতিচারন করেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ. জলিল, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ ড. বিমল কুমার বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামরুল হাসান, ঈশান গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ইউসুফ আলী, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী (বারী) প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার ইফতেখার মোহাম্মদ ইকু, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, উপজেলা ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন পাঞ্জু সহ সদর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সদরের বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, ইউনিয়ন ভূমি কর্মকর্তাগণ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ ফুল দিয়ে সংবর্ধনা জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিয়াউর রহমান।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION