1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ১২৪১ জন পঠিত
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার বিকালে শহরতলী ধোপাডাঙ্গা চাঁদপুরে অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডক্টর যশোদা জীবন দেবনাথ (সিআইপি) এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলি মেথু, অধ্যাপক অসীম কুমার, নন্দালয় এর কর্ণধার বিশ্বজিৎ সাহা তনু।ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, পূজা উদযাপন কমিটি উপদেষ্টা মন্ডলীর সদস্য পান্না বালা, অমিতাভ বোস, প্রশান্ত সাহা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সংবিধান অনুযায়ী সরকার সকলের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছেন। ধর্ম যার যার উৎসব সবার। তিনি যশোদা জীবন দেবনাথ প্রসঙ্গে বলেন তিনি এখন বাংলাদেশের রোল মডেলে পরিণত হয়েছেন। তিনি বলেন সমাজের বিত্তবানরা এগিয়ে এলে যেকোনো অসম্ভব কাজ বাস্তবায়ন করা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতির ভাষণে ডক্টর যশোদা জীবন দেবনাথ মুজিব কর্নার নির্মাণ করার প্রস্তাব দেন। তিনি প্রেসক্লাবের উন্নয়নে ১০ লক্ষ টাকার চেক সভাপতির হাতে তুলে দেন। তিনি বলেন সবাই মিলে একসাথে কাজ করলে যে কোন কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এর আগে বেদ মন্ত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠানে শুরু হয় । বেদ মন্ত্র পাঠ করেন শ্রীধাম শ্রীঅঙ্গন শিক্ষার্থীরা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION