1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব….এমপি নিক্সন চৌধুরী

  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৫৬৩ জন পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব.....এমপি নিক্সন চৌধুরী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব.....এমপি নিক্সন চৌধুরী

সদরপুর সংবাদদাতা : ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। তিনি বলেন, যোগ্য শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর। তাই শিক্ষক নিয়োগে কোন অনিয়ম করা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক নিয়োগ হলে দেশের যোগ্য নাগরিক তৈরী হবে। একজন যোগ্য শিক্ষক কুঁড়ে ঘর থেকেও ছাত্রদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারে। তিনি আরও বলেন পূর্বের সরকারগুলোর আমলে ভাঙ্গা টিনের ঘড়ে পাঠদান হত।

বর্তমান সরকারের আমলে প্রতিটি বিদ্যালয়ে ৪তলা ভবন হচ্ছে। তিনি সবাইকে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার আন্দোলনে যোগ দিতে আহবান জানান। তিনি গতকাল বৃস্পতিবার সকালে সদরপুর উপজেলা চত্তরে উপজেলার মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সদরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত বিদায় সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহম্মেদ জামসেদ, অবসর প্রাপ্ত শিক্ষক রহিমা খাতুন, আব্দুর রসিদ খান, শিক্ষক জহিরউদ্দিন আহম্মেদ খসরু, শামসুদ্দিন মাতুব্বর। অনুষ্ঠানে নারী শিক্ষার উন্নয়নে বেগম রোকেয়া পদক প্রাপ্ত রহিমা খাতুনকে সমিতির পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION