1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির

প্রতিবন্ধী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৪৪৮ জন পঠিত
প্রতিবন্ধী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার
প্রতিবন্ধী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় ১৫ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী ভাতিজীকে ধর্ষণের অভিযোগে দায়ে করা মামলায় চাচা মো. আসাদুজ্জামান ওরফে আসাদকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০১ জুন) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সালথা থানার ওসি মো. শেখ সাদিক। এরআগে বুধবার (৩১ মে) বেলা ১১টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের একটি গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় নির্যাতিত কিশোরীর বাবা বাদী হয়ে সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা সুত্র জানা গেছে, অভিযুক্ত ধর্ষক আসাদুজ্জামান আসাদ একজন শিক্ষিত বেকারগ্রস্ত যুবক। তিনি বাড়িতে শুধু ঘুরাফেরা করেন, কিন্তু কোনো কাজকর্ম করেন না। আর নির্যাতিত কিশোরীও একজন মানসিক প্রতিবন্ধী। ওই কিশোরী আর আসাদ সম্পর্কে আপন চাচা ভাতিজী।

যে কারণে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে একই বাড়িতে বসবাস করতেন তারা। বুধবার সকালে পরিবারের সকল সদস্যরা কেউ কলেজে, কেউ কর্মস্থলে যান। তখন বাড়িতে ওই কিশোরী আর আসাদ অবস্থান করছিল। এই সুযোগে প্রতিবন্ধী ভাতিজীকে মুখ চেপে ধরে একটি টিনের ঘরের ভেতর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে পরিবারের সদস্যরা বাড়িতে এসে ওই কিশোরীকে অস্বাভাবিক অবস্থায় দেখেন এবং তার কাছে ঘটনার বিস্তারিত জানেন।

ঘটনা সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ভুক্তভোগী আর অভিযুক্ত আপন চাচা-ভাতিজী। ঘটনাটি চরম একটি বাজে ঘটনা। এটা বিকৃতি মস্তিস্কের কাজ। ধর্ষণের ঘটনায় বুধবার রাতে নির্যাতিত প্রতিবন্ধী কিশোরীর বাবা থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই রাতে স্থানীয় একটি পাটক্ষেতে অভিযান চালিয়ে অভিযুক্ত আসাদকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসাদকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION