1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

পোল্টি মুরগীর খিচুরি খেয়ে ২১ জন হাসপাতালে

  • Update Time : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ১২৬৫ জন পঠিত




হৃদয় শীল :
ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বারোভাগিয়ায় খিচুড়ি খেয়ে একই পরিবারের ৬ জনসহ ২১ জন হাসপাতালে ভর্তি। সকাল ১০ টার দিকে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বারোভাগিয়া গ্রামের মো: সিরাজ মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে। জ্ঞানহীন ওই ২১জন বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।



এলাকাবাসী সুত্রে জানা গেছে, রবিবার সিরাজ মাতুব্বরের বাড়িতে দুপুরে খাবারের জন্য পারিবারিক ভাবে পোল্টি মুরগী দিয়ে খিচুড়ি রান্না হয়। এই খিচুড়ি খেয়ে সিরাজ মাতুব্বরের পরিবারের ছয়জনসহ জমিতে পিয়াজ রোপনের কাজে নিয়োজিত নয়জন শ্রমিক এক ঘন্টার মধ্যে একে একে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। জ্ঞাহীনদের মধ্যে সিরাজ মাতুব্বর নিজেও রয়েছেন। এছাড়া তার পরিবারের তিন নারী ও এক শিশু রয়েছে।



প্রতিবেশী রুমী মাতুব্বর জানান, পোল্টি মুরগী দিয়ে রান্না করা খিচুড়ি খেয়ে খাদ্যে বিষক্রীয়া হয়ে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, খাদ্য খেয়ে জ্ঞান হারিয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের চিকিৎসা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION