1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব

পিতাকে হত্যার দায়ে পুত্র আটক

  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৪৭০ জন পঠিত
পিতাকে হত্যার দায়ে পুত্র আটক
পিতাকে হত্যার দায়ে পুত্র আটক

সবুজ দাস, ফরিদপুর : ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ছিলাধরচর সদরদী এলাকায় কিবরিয়া কে হত্যার দায়ে পুত্র মোঃ নাঈম ফকির (১৯) কে আটক করেছে র‌্যাব-৮। ১৩ ই ডিসেম্বর ঢাকা জেলার সাভার মডেল থানাধীন সাভার বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে নাইম কে আটক করে র‌্যাব। এ বিষয়ে র‌্যাব জানায় গত ১০ ডিসেম্বর মোঃ নাঈম ফকির (১৯), পিতা-মৃত কিবরিয়া, মাতা-তাসলিমা বেগম, সাং-ছিলাধরচর সদরদী, থানা- ভাঙ্গা, জেলা-ফরিদপুর নামের এক ব্যক্তি তার নিজের পিতাকে হত্যা করেছেন।

উল্লেখ্য ঘটনাটি ঘটার পর থেকেই সংশ্লিষ্ট ব্যক্তি পালিয়ে যায় এবং আত্মগোপন করে। এই হত্যা ঘটনাটি জাতীয় ও স্থানীয়ভাবে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করে। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর ফরিদপুর র‌্যাব ক্যাম্প পিতার হত্যাকারীকে গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেন। এরই ধারাবাহিকতায় ১৩/১২/২০২২ তারিখ র‌্যাব-০৮, বরিশাল (ফরিদপুর ক্যাম্প) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তি নিজেকে আত্মগোপন করে ঢাকা জেলার সাভার মডেল থানাধীন সাভার বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের সত্যতা পাওয়ার পর র‌্যাব-০৮ বরিশাল (ফরিদপুর ক্যাম্প) র‌্যাব-৪ এর সহায়তায় ১৩/১২/২০২২ তারিখ গভীর রাতে ঢাকা জেলার সাভার মডেল থানাধীন সাভার বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে পিতার হত্যাকারী মোঃ নাঈম ফকির (১৯)কে গ্রেফতার করতে সক্ষম হন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে র‌্যাব ৮ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION