1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব

পাট জাগে পানির অভাব : এগিয়ে এলেন ইউপি চেয়ারম্যান কিবরিয়া

  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৬৯০ জন পঠিত
পাট জাগে পানির অভাব : এগিয়ে এলেন ইউপি চেয়ারম্যান কিবরিয়া
পাট জাগে পানির অভাব : এগিয়ে এলেন ইউপি চেয়ারম্যান কিবরিয়া

শাহজাহান হেলাল,মধুখালী : বৈরী আবহাওয়া ও খড়ায় যখন খাল বিল ডোবা নালা পানি শুন্য। পাট জাগ দেওয়ার জন্য পানির হাহাকার। সে সময় পাট চাষিদের কথা চিন্তা করে খালে পাট জাগ দেওয়ার জন্য ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়ার ব্যাক্তিগত উদ্যোগে খালে দিলেন পানি। ১ আগস্ট মঙ্গলবার উপজেলার গাজনা ইউনিয়নের চন্দনা বারাশিয়া নদীর মান্দারতলা ব্রিজ থেকে চত্রাবিল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার খালে ১৫টি অগভীর নলকুপ থেকে একযোগে পানি দেওয়ার উদ্যোগ গ্রহন করলেন গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া।

সকাল সাড়ে ১০টায় মথুরাপুর মাঠে এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া, ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ অলেমান বিশ্বাস,মোঃ আলীম মোল্যা,সংরক্ষিত সদস্য রাবেয়া বেগম,সাবেক ইউপি সদস্য মোঃ আঃ রশিদ শেখ,ইউপি সচিব অনন্ত কুমার বিশ্বাস, উদ্যোক্তা অমিত কুমার ও স্থানীয় চাষীগণ।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়ার ব্যাক্তিগত এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উচ্ছাসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় চাষীরা। প্রশংসায় ভাসছেন তিনি। মাঠে একরের পর একর পাট দাঁড়িয়ে আছে। শুকিয়ে যাচ্ছে ক্ষেতে । মান্দারতলা খালের পাশের চাষীরা পাট কাটার জন্য প্রস্তুতি নিচ্ছেন। শুকনা খালে ভরে যাবে পানিতে ফিরে পাবে তার হারিয়ে যাওয়া যৌবন। চাষি তার চাহিদা মত পাট জাগ দিতে পারবেন বলেই আশা করছেন। এ দূর সময়ে চাষীদের পাশে চেয়ারম্যানকে পেয়ে খুশি তারা। এখন শুকনা খালে পানি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION