1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

দাপিয়ে বেড়াচ্ছে মহিলা আওয়ামীলীগ ভোটের মাঠে

  • Update Time : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ১২৮৯ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

আসন্ন ১৬ জানুয়ারি ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার নির্বাচনে প্রচারণায় মাঠে নেমেছেন আওয়ামী লীগের নেতাদের পাশা পাশি মহিলা আওয়ামী লীগ। পৌর এলাকা জুড়ে নৌকার স্লোগান জয় বাংলা জিদবে আবার নৌকা শোনা যাচ্ছে। পৌর বাজার থেকে শুরু করে পাড়া মহল্লাই নৌকার প্রার্থী সেলিম রেজা লিপন মিয়াকে বিজয়ী করতে ভোটারদের কাছে ছুটে চলেছেন কর্মীরা। বৃহস্পতিবার বিকেল ৫টায় বোয়ালমারী থানা রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয় নৌকার প্রার্থী সেলিম রেজা লিপন মিয়াকে বিজয়ী করার লক্ষ্যে মহিলা আওয়ামী লীগের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদা আক্তার ক্রীক। পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীনের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিম রেজা লিপন মিয়া, কেন্দ্রীয় যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিপ্লব মুস্তাহাফিজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি রিক্তা কাজী, সাধারণ সম্পাদক চামেলী বেগম, উপজেলা যুবলীগ নেতা শরীফ সেলিমুজ্জামান লিটু, রাহাদুল আক্তার তপন, মো. দাউদুজ্জামান দাউদ, ছাত্রলীগের সোহরাব হোসেন, আশিকুর রহমান, সৈয়দ মোর্তজা তমাল প্রমুখ।
আলোচনা সভা শেষে মহিলা আওয়ামী লীগের নেতৃত্বে পৌর বাজারের অলিগলিতে হ্যান্ডবিল বিতরণ এবং ভোটারদের কাছে নৌকার ভোট ভিক্ষা চান তারা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION