1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব

ডুবুরিও উদ্ধার করতে পারেনি …

  • Update Time : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১০৬৭ জন পঠিত

শাহজাহান হেলাল, মধুখালী :
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মধুমতি নদীতে ডিঙ্গি নৌকা ডুবিতে এক বাদাম চাষীর নিখোঁজের খবর পাওয়া গেছে। শুক্রবার মধুখালী ফায়ার সার্ভিস ও খুলনার একদল ডুবুরি চেষ্টা করেও ওই কৃষকের কোন খোঁজ মেলেনি। নিখোঁজ বাদাম চাষী হলেন উপজেলার কামারখালী ইউনিয়নের চর-পুকুরিয়া গ্রামের জমির মোল্যার ছেলে মনিরুল মোল্যা (৩৫)।
এলাকাবাসী ও মধুখালী ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, শুক্রবার চরে মধুমতি নদীর ওপার উত্তর পাড়ে গয়েশপুর চরে বাদাম ফসল দেখতে এক শিশু ও ৮কৃষক মিলে একটি ছোট ডিঙ্গি নৌকাযোগে নদী পার হয়ে বাদামের ক্ষেত দেখতে যাচ্ছিলেন। এ সময় নদীতে প্রবল শ্রোতের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। সংঙ্গে সংঙ্গে এলাকাবাসী চেষ্টা করে ৮জনকে উদ্ধার করলেও মনিরুলকে পাওয়া যায়নি।
মধুখালী ফায়ার সার্ভিসের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো. টিটো সিকদার জানান, খবর পেয়ে আমরা এবং খুলনার একটি ডুবুরি দল রাত ১০টা পর্যন্ত চেষ্টা করে নিখোঁজ কৃষকের কোন সন্ধান পায়নি। শনিবার ট্রলারে করে ওই কৃষকের খোঁজ করা হচ্ছে বলে তিনি জানান। রোববার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত মনিরুল কে উদ্ধার করা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION