1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জাতির পিতার ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু উপলক্ষে নানা কর্মসূচি

  • Update Time : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ১০৭২ জন পঠিত

শাহজহান হেলাল :
বদপুরের মধুখালীতে ১৭ মার্চ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ ও উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ পক্ষে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি দেন। উপজেলা এবং পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি আইনউদ্দিন কলেজ, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মধুখালী জোনাল অফিস, উপুজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কর্যালয়,মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু মোড়ালে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। সকাল ১০টায় উপজেলা মাল্টিপারপাস হলে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে কেক কাটা হয়। কেক কাটর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে বঙ্গবন্ধু’র জীবনের উপর আলোকপাত করে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল মোঃ আনিসুজ্জামান লালন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, সহকারি কমিশনার (ভূমি) তানিয়া তাবাসসুম, মধুখালী থানার পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোরশেদা আক্তার মিনা, জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুরাইয়া সালাম, দেব প্রসাদ রায়, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আঃ ওহাব ও উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
সকাল ৮ টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকুর নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় । পতাকা উত্তোলন পরবর্তী কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিনের শুভ সুচনা করা হয় । এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হাজী আঃ সালাম মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইলিয়াছ মিয়া, এ্যাড,আলীউজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খুরশিদ আলমসহ নেতৃবৃন্দ।আলোচনা পরবর্তী স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION