1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

জমে উঠেছে হাজী শরিয়তুল্লাহ বাজারের নির্বাচন

  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৫৭৪ জন পঠিত
জমে উঠেছে হাজী শরিয়তুল্লাহ বাজারের নির্বাচন
জমে উঠেছে হাজী শরিয়তুল্লাহ বাজারের নির্বাচন

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ঐতিহ্যবাহী হাজী শরিয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন জমে উঠেছে। প্রতীক বরাদ্দেরব পর হ্যান্ড বিল, পোস্টার ও রঙ্গিন ফেসটুনে পুরো বাজার ছেয়ে গেছে সকাল থেকে রাত প্রার্থীরা প্রত্যেকটি ব্যবসায়ী ভোটারের কাছে ভোটের জন্য লবিং করছেন। আগামী ২৩ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ মিঠু মিয়া ও খায়রুজ্জামান লাবলু বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। ১৯৭৪ সালে ফরিদপুর শহরের কুমার নদের পাড়ে প্রতিষ্ঠত হয় এই বাজারটি। খাদ্য দ্রব্য সরবরাহ ও বিক্রয়ের অন্যতম কেন্দ্র হিসাবে পরিচিত রয়েছে বাজারটির। নির্বাচনে নানা প্রার্থীরা ভোটারদের সাথে কুশল বিনিময় করেছেন।

নির্বাচনের বিভিন্ন পদে মনোনয়ন জমা দিয়েছেন সভাপতি পদে মোঃ নুরুল ইসলাম ও মোঃ নুরুন নবি, সহ-সভাপতি পদে এম এম মুসা, আঃ জলিল, নূর মোহাম্মদ মাখন, মোঃ ইলিয়াস শেখ, বজলুর রশিদ, সাধারণ সম্পাদক পদে ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হোসেন হাওলাদার ও লিটন খান, লাইন সেক্রেটারী পদে মোঃ মিন্টু শেখ ও সতিশ চন্দ্র সরকার, সমাজকল্যাণ সম্পাদক পদে মোবারক বেপারী, মোঃ মনিরুল ইসলাম ও মোঃ খোকন শেখ, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জামাল শেখ ও প্রশান্ত কুমার সাহা, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক পদে কবির শেখ ও চৌধুরী মোহাম্মদ নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক পদে প্রদীপ কুমার সাহা ও শেখ মোঃ সাগর,

প্রচার সম্পাদক পদে অনুপ কুমার সাহা ও ফরিদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে আঃ জব্বার খান, ধর্ম বিষয়ক সম্পাদক পদে ফিরোজ মিয়া ও আবু জাফর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ ইসমাইল হোসেন ও গোপাল চন্দ্র সাহা, কার্যকরি সদস্য পদে আবুল বাশার মৃধা, মিরোজ খান, ফরিদ মোল্লা, দেলোয়ার হোসেন খোকন, সালাউদ্দিন খান, হোসেন কুরাইশি, ইলিয়াস মুন্সী, গোবিন্দ দাস, সম্ভুনাথ মালো, জহুরুল হক, শহিদুল ইসলাম লিচু ও মাতিম খা। ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সচিব মোঃ দেলোয়ার হোসেন ও ফরিদপুর পৌর সভার কাউন্সিলর কুদ্দুসুর রহমান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। বিকলে ৫টায় যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা সংশ্লিষ্ট নির্বাচন কমিশনারের কার্যালয়ে টানিয়ে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION