1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

চরভদ্রাসনে কিশোরীকে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা

  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৭৯৫ জন পঠিত

মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন :

ফরিদপুরের চরভদ্রাসনে এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা ও সহায়তার অভিযোগে পাচঁ জন ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার ওই কিশোরীর বাবা বাদী হয়ে চরভদ্রাসন থানায় মামলাটি করেন। ভুক্তভোগী ওই কিশোরী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন। পুলিশ ও কিশোরীর পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের জাকেরারর সূরা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনাটি ঘটে। কিশোরীর বাবা আলীমুদ্দিন বেপারী(৪৯) জানান, গত শনিবার উপজেলা সদর ইউনিয়নের জাকেরারর সূরা বেড়িবাঁধ এলাকায় তার বড় ছেলের শ্বশুর বাড়িতে তার ওই কিশোরী মেয়ে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যায়। এসময় তার কিশোরী মেয়েকে বিয়ে বাড়িতে একটি টিনের ঘরের মধ্যে নিয়ে চরভদ্রাসন উপজেলা সদর ও গাজিরটেক ইউনিয়নের ১ নং আসামী মো. কাউসার(১৯), পিতা- নূরু উদ্দিন, সাং- কারিকর ডাঙ্গী, ২ নং আসামী মামুন শেখ(৩২), পিতা- শেখ ইসমাইল, সাং- গাজিরটেক, ৩ ও ৪ নং আসামী সোহাগ শেখ(১৯) ও শিপন শেখ(১৯), পিতা- জলিল শেখ, সাং- হাজিগঞ্জ ফকির ডাঙ্গী ও ৫ নং আসামী রুবেল(২৮), পিতা- এলাচ উদ্দিন, সাং- এমপি ডাঙ্গী অজ্ঞাতনামা পাচঁজন ব্যক্তি ধর্ষনের চেষ্টা ও সহায়তা করে। ঘটনার ব্যাপারে জানতে চাইলে ২নং আসামীর বাবা শেখ ইসমাইল জানান, আমার ছেলে প্রতিবন্দি ব্যবসা করে খায়। বিয়ে বাড়িতে অন্য ছেলেরা রং ছিটাছিটি করে। এসময় আমার ছেলে দুয়ারে বসা ছিলো। ও এমন কোন ঘটনার সাথে জড়িঁত নয় বলে তিনি জানান। মামলার তদন্ত কর্মকর্তা চরভদ্রাসন থানার এস,আই খয়বার রহমান জানান, এ ঘটনায় ৩ জন আসামীকে আটক করে ফরিদপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে। এছাড়া বাকি আসামীদের দ্রুত গ্রেফতার করার চেষ্টা চলছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION