1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

এই ঈদে অসহায়দের পাশে ওরা ১১ জন

  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ৭১৮ জন পঠিত
এই ঈদে অসহায়দের পাশে ওরা ১১ জন
এই ঈদে অসহায়দের পাশে ওরা ১১ জন

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরে ওরা ১১জন বন্ধু মহলের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে । রবিবার ( ১ মে) বিকালে শহরের কমলাপুর, ভাজনডাঙ্গা, সাদীপুর ও গজারিয়া এলাকায় তারা কয়েকটি পরিবারের হাতে ঈদের খাদ্য সামগ্রী হিসেবে পোলার চাউল,মুরগি,সেমাই ,চিনি ও গুড়া দুধ বিতরন করেন।

এছাড়াও ওরা ১১জন বন্ধু মহলের পক্ষ থেকে শহরের ভাজনডাঙ্গায় একটি নব দম্পতিকে এই গরম থেকে রক্ষা পেতে তাদের চাহিদা মোতাবেক একটি সিলিং ফ্যান ও ঈদ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। শহরতলীর গজারিয়া এলাকার প্রতিবন্ধি ইউনুস আলী শেখ এর চাহিদা অনুযায়ি তাকে একটি চামড়ার সেন্ডেল বানিয়ে দেয়া হয়।

এ সময় ইউনুস আলী শেখ আবেগ আপ্লুতো হয়ে জানান,তার ৫৫ বছর জীবনে এই প্রথম তিনি কোন সেন্ডেল পায়ে পড়লেন,তিনি ওরা ১১ জন বন্ধু মহলের সকলের জন্য দোয়া করেন যাতে ভবিষৎ এ ওরা ১১ জন বন্ধু মহল মানুষের কল্যানে কাজ করে যেতে পারে। এ সময় ওরা ১১ জন বন্ধু মহলের মাহবুব হোসেন পিয়াল,আবু নাসির আলম,হাসিনা মমতাজ লাভলী,রুহুল পাশা,কামরুল হাসান জুয়েলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION