1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতারের পর দল থেকে বহিষ্কার

  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৩৯৬ জন পঠিত
ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতারের পর দল থেকে বহিষ্কার
ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতারের পর দল থেকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে বোয়ালমারী উপজেলায় ইয়াবাসহ আশরাফুজ্জামান জোহা (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জোহা ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক। গ্রেফতারের পর রবিবার (০৯ এপ্রিল) দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয় তাকে। এর আগে শনিবার (০৮ এপ্রিল) রাত ১১ টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মহিশালা এলাকা থেকে ৩২ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে পুলিশ। সে ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধুপাডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর হোসেন জাকিরের ছেলে বলে জানা যায়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি জানায়, আশরাফুজ্জামান জোহাকে ২০২১ সালে একবার ইয়াবা ও ফেনসিডিলসহ ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশ গ্রেফতার করেছিল। সে একজন পেশাদার মাদক কারবারি বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

এদিকে ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান জোহা ইয়াবাসহ গ্রেফতারের খবর পাওয়া মাত্রই রবিবার (০৯ এপ্রিল) সকালে ফরিদপুর জেলা ছাত্রলীগ তাকে সাময়িক বহিষ্কার করেছে। জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহামেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জোহাকে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। একই সাথে ছাত্রলীগ নেতা জোহাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়।

এব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফাহিম আহামেদ বলেন, সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আশরাফুজ্জামান জোহাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে। এব্যাপারে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, ছাত্রলীগে কোনো মাদক সংশ্লিষ্টদের স্থান হতে পারেনা। আমরা জোহার ইয়াবাসহ গ্রেফতারের কথা শোনা মাত্রই তাকে সাময়িক বহিষ্কার করেছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION