1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

সদরপুরে  নির্বাচনী জনসভায় চার নেতা  ঐক্যবদ্ধ

  • Update Time : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ১১৬২ জন পঠিত
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
 ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চার নেতা একজোট হয়ে নির্বাচন করতে ঐক্যবদ্ধ হয়েছেন। গত শুক্রবার বিকেলে চৌধুরী আবুল কাইয়ুম হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভা জনসভায় পরিণত হয়। সভায়  ৪ চেয়ারম্যান সম্ভাব্য প্রার্থী চৌধুরী আবুল কাইয়ুম হিরু, আক্তারুজ্জামান তিতাস,  মোঃ কামরুজ্জামান মামুন তালুকদার ও মোঃ কোরমান আলী  কুটি   একমঞ্চে ঐক্যবদ্ধ হয়ে একক নির্বাচনের ঘোষণা দেন ।  তারা ৪ জন প্রার্থী ঐক্যবদ্ধ হয়ে একজন প্রার্থী হয়ে  লড়বেন বলে ঐক্যমত প্রকাশ করেন।  এসময় উপস্থিত হাজার হাজার জনগণ হাততালি দিয়ে তাদের সমর্থন করেন।
নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান মামুন তালুকদার, আক্তারুজ্জামান তিতাস, প্রাণ কৃষ্ণ পিরু ঠাকুর,মোঃ কোরমান আলী কুটি, মোঃ একলাছ ফকির, ইউসুফ আলী মোল্লা, বেলায়েত হোসেন,  আলহাজ্ব শফি উদ্দিন মোল্লা, সাদেক হোসেন মোল্লা প্রমুখ।
 এ সময় বক্তারা বলেন, পূর্বের চেয়ারম্যান কোন উন্নয়ন করেননি তাই দেশের উন্নয়নের স্বার্থে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ভোট দিয়ে বিজয়ী করবেন এবং  কৃষ্ণপুর কে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে  তোলার  আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION