1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু

রোগীকে চিকিৎসা না দিয়ে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ!

  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৯১ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
চিকিৎসা না দিয়ে রোগীকে রাস্তার পাশে ফেলে দেয়ার দেয়ার অভিযোগ উঠেছে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীদের বিরুদ্ধে। ওই রোগীর নাম মোশারফ হোসেন। তার বাড়ি ঝিনাইদাহ জেলার শৈলকোপা এলাকায়। ঘটনাটি শুক্রবার দুপুরের।
ফরিদপুর কোতয়ালী থানার এসআই সুজন জানান, মোশারফ হোসেন ঝিনাইদাহ থেকে ফরিদপুরে দিন মুজুরের কাজে এসেছিল। গত ২৫দিন আগে জেলার মধুখালী উপজেলায় সড়ক দূর্ঘটনায় মারাত্নক আহত হয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন। এসময় তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এরপর থেকে ওই রোগী ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার সকালে হাসপাতালে আয়া ট্রলিতে তাকে নিয়ে এসে মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে ফরিদপুর-বরিশাল সড়কের পাশে ফেলে দিয়ে যায়।
ওই স্থানে অবস্থানকারীরা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরবর্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ টেলিভিশনের ক্যামেরা দেখে তড়িঘরি করে তাকে নিয়ে যাওয়ার চেষ্ঠা করে।
অসুস্থ মোশারফ হোসেন জানায়, আমি অনেক অনুনয় বিনয় করলেও হাসপাতালের ডাক্তার আমাকে কোন চিকিৎসা সেবা দেয় নাই। আমাকে একটি ট্যাবলেটও দেয় না দিয়ে রাস্তার মধ্যে ফেলে দিয়ে গেছে।
স্থানীয়রা মনে করেন, একজন আসহায় মানুষকে সেবা না দিয়ে উল্টো রাস্তায় ফেলে দেয়া মানবাধিকার লংঘন। এ ঘটনায় তারা দায়ীদের শাস্তি দাবী করেণ। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION