1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে ‘দুমড়ে-মুচড়ে’ এগিয়ে যাবো -হেলেন জেরিন খান এমপির ফরিদপুরে কাভার্ড ভ্যান থেকে শত কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং মেধার ভিত্তিতে মূল্যায়নের আহŸান নারীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিএনপি এমপি নায়াব ইউসুফের উদ্যোগ ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত

বিনামূল্যে ৫০০ মানুষের চোখের ছানি পরিস্কার

  • Update Time : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ১০৫৬ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালে ৫’শ দরিদ্র রুগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে। এর আগে ফরিদপুরের চরভদ্রাসনের চরাঞ্চলে আই ক্যাম্প আয়োজনের মাধ্যমে ১৫০০ রুগীর মধ্য থেকে এই ৫’শ জনকে অপারেশনের জন্য বাছাই করা হয়। এই আয়োজনে আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালকে সহায়তা করেছে রোটারী ক্লাব অব ঢাকা রয়েল ও রোটারী ক্লাব অব দামানসারা ওয়েষ্ট।

এই উপলক্ষে আজ শনিবার সকালে শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় অবস্থিত আনোয়ারা হামিদা চক্ষু হাসপাতালের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মো. সিদ্দিকুর রহমান, ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. আসম জাহাঙ্গীর চৌধুরী টিটো, আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মহসীন বেগ, রোটারী ক্লাবের গভর্নর ইঞ্জিনিয়ার এমএ ওহাব, পাস্ট গভর্নর ড. আনিসুজ্জামান, পিডিজি খায়রুল আলম, সিপি শিরিন বন্ড।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মহসীন বেগ জানান, প্রতিবছরই তারা কয়েক’শ দরিদ্র রুগীকে বিনামূল্যে অপারেশনসহ যাবতীয় ঔষধ সরবরাহ করে থাকেন। এবছরই প্রথম আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালের সাথে রোটারী ক্লাব যুক্ত হয়েছে। তিনি আরো বলেন, এই সার্জারী গুলো মালেয়শিয়ান চিকিৎসকদের করার কথা ছিল, কিন্তু করোনার কারনে তারা না আসায় দেশের বিখ্যাত আই সার্জনগন এই অপারেশন গুলো করেছেন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION