1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৭১০ জন পঠিত
ফরিদপুরে স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
ফরিদপুরে স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

সবুজ দাস : ”নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে, (২৮ এপ্রিল) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের গুাংত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপরে দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর উপমহাপরিদর্শক কার্যালয়ের উপ-মহাপরিদর্শক মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আসলাম মোল্লা।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মন্ডল, সিভিল সার্জন অফিসের এমওসিএস ডাঃ মোঃ তানসিভ জুবায়ের, জেলা শ্রমিকলীগের আহবায়ক ও মটর ওয়ার্কাস এর সাধারণ সম্পাদক গোলাম মোঃ নাছির, শ্রমিকলীগের আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ ইমান আলী মোল্লা, রাসিন সংস্থার নির্বাহী পরিচালক ও নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, বøাষ্টের সমন্বয়কারী এ্যাড. শিপ্রা গোস্বামী প্রমূখ।

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) মোঃ সুমন আলী। আলোচনা সভা অনুষ্ঠাটি সঞ্চালনা করেন শ্রম পরিদর্শক (সাধারণ) নুসরাত জাহান লিজ। এসময় বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তাগণ, মিল কারখানা প্রতিষ্ঠানের মালিকগণ ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION