1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী

পুলিশ বেশে ছিনতাইকারী : ছয় বৌয়ের সন্ধান

  • Update Time : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ১২২০ জন পঠিত



স্টাফ রিপোর্টার :

ফরিদপুরের ভাঙ্গা ও আশেপাশের এলাকায় পুলিশ সেজে ছিনতাইয়ের কয়েকটি ঘটনার নায়কসহ তিন জনকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। এসময় তাদের নিকট থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সামনে ও পেছনে পুলিশ লেখা দুটি মোটর সাইকেল, হ্যান্ডকাপ, ওয়াকিটকি ও জ্যাকেট উদ্ধর ছাড়াও ছিনতাইকরা স্বর্ণালংকার ও ১৫ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।



রোববার দুপুরে ফরিদপুর জেলা পুলিশের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, গত ০২ মার্চ ভাঙ্গা-পুকুরিয়া সড়কের মধ্যবর্তী স্থানে অটো বাইকের গতিরোধ করে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে অকথ্য গালাগাল করে অটো চালককে তাড়িয়ে দেয়ার পর নারী যাত্রীকে জবরদস্তি মোটরবাইকে তুলে ফাকা জায়গায় নিয়ে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় ওই নারী থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্তে নেমে এমন আরো কয়েকটি ঘটনার সন্ধান পান। গত ১২ মার্চ পুলিশ ঘটনার হোতা শাকিল আহমেদ রুবেলকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তার স্বিকারোক্তি মোতাবেক ১৩ মার্চ মাদারীপুরের রাজৈর থেকে চক্রে আরেক সদস্য সঞ্জয় হালদারসহ দুইজনকে আটক করে। তারা চলতি মাসে বিভিন্ন স্থানে অর্ধ ডজ্জনের অধিক ঘটনা ঘটিয়েছে বলেও জানায় পুলিশ।



প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার সাহা, ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী ও সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান উপস্থিত ছিলেন।



প্রধান অপরাধি আটককারী উপ পরিদর্শক আজাস জানান, এরই মধ্যে রুবেলের ছয়টি বউয়ের সন্ধান পাওয়া গেছে, তিনি জানান, ধারণা করা হচ্ছে রুবেল এক একটি এলাকায় গিয়ে বিয়ে করে আস্তানা বেঁধে পরে সেই এলাকায় অপরাধ সংগঠিত করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION