1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ওরা চারজন মিলে ধর্ষন করলো বিধবাকে!

  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৩৩ জন পঠিত

আলফাডঙ্গা অফিস :
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ী গ্রামের এক বিধবা নারী (২৬) গণধর্ষনের শিকার হয়েছেন। সোমবার রাতে এ ধর্ষনের ঘটনা ঘটে। এঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
ধর্ষিত ওই নারী পাশের বোয়ালমারী উপজেলাধীন ডোবরা পারটেক্স জুট মিলে শ্রমিকের কাজ করতেন।
আটককৃতরা হলেনস, যোগিবরাট গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আরিফুর রহমান (২৭), একই গ্রামের রতন শেখ এর ছেলে গিয়াস শেখ (২৮) এবং কুদ্দুস শেখের ছেলে ইস্রাফিল শেখ (২৫)।
জানাগেছে, রাতের শিপ্টে কাজ শেষ করে ওই নারী মিলের টলি গাড়ীতে করে বাড়ী ফিরছিলেন। ওই এলাকার সহকর্মীরা যার যার গন্তব্যে নেমে যাওয়ার পর রাত এগারোটার দিকে ওই নারীকে গাড়ীর চালকসহ চারজন মিলে আলফাডাঙ্গার টাবনী এলাকায় ঘোষে বাড়ির উত্তরদিকের ফাকা মাঠে নিয়ে চারজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। পরে তাকে ধুলজুড়ি এলাকায় তাদের বাড়ির সামনে ফেলে রেখে চলে যায়। ঘটনাটি ওই নারী বাড়ী ফিরে স্বজনদের জানালে সকালে পুলিশে অবহিত করা হয়।
সহকারী পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে, এরই মধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ এছাড়া অপর ধর্ষক একই গ্রামের মৃত মোন্তাজ শেক এর ছেলে আব্দুল্লাহকে খুজছে পুলিশ। তিনি জানান, এঘটনায় আলফাডাঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।তিনি আরো জানান, ওই নারীকে ফরেনসিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION