1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃতকারীদের গ্রেপ্তার দাবি

  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৭৪৩ জন পঠিত
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃতকারীদের গ্রেপ্তার দাবি

আলফাডাঙ্গা সংবাদদাতা : সম্প্রতি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম হাওড়ের ব্রিজ সংলগ্ন চর কামারগ্রাম, চর বাকাইল খ্যাত এলাকায় রাতের অন্ধকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ফেস্টুন বিকৃত ও নষ্ট করার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন উপজেলার আওয়ামী লীগ, এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধারা। এ ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছেন তারা।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল ১০টায় আলফাডাঙ্গা-গোপালপুর সড়কের কামারগ্রাম হাওড়ের ব্রিজ সংলগ্ন এলাকায় ওই ঘটনার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এতে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী বিভিন্ন ব্যানার ও প্লেকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধুকে আঘাত করা মানে বাংলাদেশকে আঘাত করা, মুক্তিযুদ্ধকে আঘাত করা। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশের নাগরিক আমরা। বাংলাদেশের নাগরিক হিসেবে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু একই সূত্রেই গাঁথা।

এর যে কোনো একটির অপমানে সংক্ষুব্ধ হই। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃতকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন বলেন, আওয়ামী লীগের ঘাঁটি এই আলফাডাঙ্গায় যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করা হয়, নষ্ট করা হয়, এর থেকে দুঃখজনক ঘটনা আর কোনো কিছু হতে পারে না। আমি থানা আওয়ামী লীগের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা দিচ্ছি, এই ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত ওই দুষ্কৃতিকারী, দুর্বৃত্তদের যদি আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে বের করে শাস্তির আওতায় না আনে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সুজা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যারা বিকৃত করেছে আমি তাদের ধিক্কার জানাই। আমি প্রশাসনকে অনুরোধ করবে, যারা এই ন্যাক্কারজন কাজের সঙ্গে জড়িত আপনারা এর সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। যদি তা না পারেন তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। জবাব কীভাবে দিতে হয় তা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভালোভাবে জানেন।

সভাপতির বক্তব্যে পোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান দ্রুত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। বলেন, যে নেতার জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হতো না, যে নেতার জন্ম না হলে এই স্বাধীন বাংলার পতাকা আমরা পেতাম না, সেই নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করা, নষ্ট করার দুঃসাহস যারা দেখিয়েছে তাদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।

এসময় আরও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, ইকবাল হোসেন চুন্নু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজা মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তন্ময় উদ্দৌলা, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম কবীর শেখ, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবীর প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রানা, উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম রাজিবসহ উপজেলা আওয়ামী লীগ, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION