1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

আসন্ন ঈদ ও রমজানে ব্যবসায়ীদের সতর্ক করল ফরিদপুরের পুলিশ

  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৩৬৩ জন পঠিত
আসন্ন ঈদ ও রমজানে ব্যবসায়ীদের সতর্ক করল ফরিদপুরের পুলিশ
আসন্ন ঈদ ও রমজানে ব্যবসায়ীদের সতর্ক করল ফরিদপুরের পুলিশ

স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. শাহজাহান পিপিএম-সেবা। এসময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান সকল ব্যবসায়ী নেতৃবৃন্দকে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরে সজাগ থাকার নির্দেশ দেন।

তিনি বলেন, পবিত্র মাহে রমজান ও ঈদের আগের সময়গুলোতে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে যায়। তাইতো অপরাধ কমাতে সকল হাট-বাজার ও দোকানগুলোতে সিসি ক্যামেরার ব্যবহারের তাগিদ দেন পুলিশ সুপার। পুলিশ সুপার বলেন, বাজারের পণ্যের দাম সহনীয় রাখতে আপনাদের মতো ব্যবসায়ী নেতৃবৃন্দের এগিয়ে আসতে হবে। গুজব ছড়িয়ে দাম বাড়ানোর মতো অসৎ কাজও আপনাদের প্রতিহত করতে হবে। তাহলে, পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION