1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

দেশে প্রথম মোবাইল অ্যাপ চালু করল রাজেন্দ্র কলেজ

  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৩৭৬ জন পঠিত
দেশে প্রথম মোবাইল অ্যাপ চালু করল রাজেন্দ্র কলেজ
দেশে প্রথম মোবাইল অ্যাপ চালু করল রাজেন্দ্র কলেজ

স্টাফ রিপোর্টার : দেশের প্রথম কলেজ পর্যায়ে মোবাইল অ্যাপ চালু করল দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ। অ্যাপটির নাম দেওয়া হয়েছে “Rajendra College Faridpur”. শনিবার (১৮ মার্চ) দুপুর ১ টার দিকে রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অ্যাপ এর উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ। একই দিনে কলেজটিতে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন, উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মেশিন রিডেবল আইডি কার্ড বিতরণ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের পাঠ ও মূল্যায়ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

কলেজটির অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজটির উপাধ্যক্ষ এস এম আব্দুল হালিম, কলেজটির শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক মো. আশরাফুল আজম শাকিল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহামেদ প্রমূখ। এছাড়াও এসময় কলেজটির শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজটির ডিজিটালাইজেশন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এব্যাপারে কলেজটির অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা বলেন, দেশের প্রথম কলেজ হিসেবে রাজেন্দ্র কলেজ একটি মোবাইল অ্যাপ চালু করেছে। শনিবার (১৮ মার্চ) এ অ্যাপটির উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ। অ্যাপের ই-পেমেন্ট সফটওয়্যারের মাধ্যমে ৩১টি পেমেন্ট চ্যানেল ব্যবহার করে শিক্ষার্থীদের বিভিন্ন ফি পরিশোধের সুযোগ তৈরি করেছে। তিনি জানান, সরকারি রাজেন্দ্র কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টায় ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ স্থাপন করা হয়েছে। যা আজ শনিবার উদ্বোধন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION