1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় আ’লীগ নেতার ওপর অতর্কিত হামলা

  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৩৬ জন পঠিত
ভাঙ্গায় আ'লীগ নেতার ওপর অতর্কিত হামলা
ভাঙ্গায় আ'লীগ নেতার ওপর অতর্কিত হামলা

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মো. কিবরিয়া হোসেন (৩৬) নামের এক আ’লীগ নেতার ওপর অতর্কিত হামলা চালিয়েছে প্রতিপক্ষ। কিবরিয়া ওই উপজেলার ঘারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলে জানা গেছে।সোমবার (২৭ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে উপজেলার শরীফাবাদ বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, হামলার শিকার কিবরিয়া ঘারুয়া বাজারে ঘারুয়া ইউনিয়ন আ’লীগের অফিসে আগামী মাসের ৪ মার্চ ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভার প্রস্তুতিমূলক সভা শেষে বাড়ি ফিরছিলেন।

পথেমধ্যে শরীফাবাদ বাজার এলাকায় পৌঁছালে ঘারুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নিরু খলিফা তার সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে ও কুপিয়ে জখম করে বলে অভিযোগ হামলার শিকার হওয়া কিবরিয়া হোসেনের পরিবারের। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নতি চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জানান, এব্যাপার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION