1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সালথায় ঘরের আড়ার সঙ্গে রশিতে গৃহবধূর মরদেহ

  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৭৭ জন পঠিত
সালথায় ঘরের আড়ার সঙ্গে রশিতে গৃহবধূর মরদেহ
সালথায় ঘরের আড়ার সঙ্গে রশিতে গৃহবধূর মরদেহ

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সালথা উপজেলায় ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলছিল মারিয়া আক্তার ওরফে মাবিয়া (২৪) নামে এক গৃহবধূর মরদেহ। খবর পেয়ে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের চরপাড়া নামক এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। মাবিয়া ওই এলাকার হাফিজুল শেখের স্ত্রী বলে জানা যায়। জানা যায়, পারিবারিক কলহের জের ধরে রাতের কোনো এক সময়ে বাবার বাড়ির টিনের বসতঘরের একটি রুমের মধ্যে আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয়দের দাবী।

এলাকাবাসী জানান, একটি ছেলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়িয়েছিলেন মাবিয়া। এর সূত্র ধরে পরকীয়া প্রেমিক তার গোপন সব ডকুমেন্টস তার স্বামীকে বলে দেওয়ার ভয় দেখাচ্ছিলেন। এ নিয়ে একাধিকবার ঝামেলা হয়েছিল তাদের মধ্যে। সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। এ বিষয়ে সালথা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION