1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

৬ বছরেও বিচার সম্পন্ন হয়নি মেধাবী রােদলা হত্যা মামলার

  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৯৯ জন পঠিত

স্টাফ রিপোর্টার : ৬ বছরে পেরিয়ে গেলেও এখনো বিচার সম্পন্ন হয়নি ফরিদপুরের মেধাবী কলেজ ছাত্রী সাজিয়া আফরিন রোদেলা হত্যা মামলার। ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি বিয়ের মাত্র দেড় মাস না যেতেই স্বামীর বাড়ি নির্যাতনের পর তাকে হত্যা করা হয়। এরপর থেকেই বিচারের আশায় দিন গুনছে তার পরিবার। অন্যদিকে মামলার মূল আসামি স্বামী সোহানুর রহমান (৩৪) এখনো গ্রেফতার হয়নি। ফরিদপুরের সরকারি সারদা সুন্দরি মহিলা কলেজের ইংরজির অনার্সের ছাত্রী সাজিয়া আফরিন রােদেলা শহরের আলিপুর খাঁবাড়ি মহল্লার শওকত হােসেন খানের মেয়ে।

২০১৭ সালের ১৩ জানুয়ারী গােয়ালচামট মহল্লার নতুন বাজার এলাকার জনৈক মমিনুর রহমান সন্টুর ছেলে সােহানুর রহমান সােহানের সাথে তার পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর যৌতুকের দাবিতে বিয়ের দেড়মাস না যেতেই তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা চালানো হয়। এ ঘটনায় রোদেলার পরিবার স্বামী সোহান সহ তার শাশুড়ি, ননদ ও শশুড় বাড়ির লোকদের আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। মামলা নং- ৪১৭/১৭।

রোদেলার মৃতদেহের ময়নাতদন্তের ভিসেরা রিপোর্টে তাকে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া যায়। ব্যাপক তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা কােতয়ালী থানার এসআই গাফফার ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।
এ মামলায় চার্জশীটভুক্ত আসামীরা হলেন, স্বামী সোহানুর রহমান সোহান, ননদ সুমি বেগম, শাশুড়ি আনােয়ারা বেগম, ভাসুর মাে: সুমন, ভাসুরের স্ত্রী রেখা বেগম, শ্বশুর মােমিনুর রহমান সন্টু, ননেেদ স্বামী মাে: হাফিজ, ও সােহানের মামাতাে ভাই সাজিদ।

মামলার অন্য আসামীরা গ্রেফতার হলেও প্রধান আসামি ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের নিযুক্ত এপিপি অ্যাডভোকেট স্বপন কুমার পাল জানান, বর্তমানে আদালতে মামলার সাক্ষ্য-শুনানি চলছে। ১৭ জন সাক্ষির মধ্যে ৭ জনের সাক্ষি গ্রহণ করা হয়েছে। আশা করা যায় দ্রুতই বিচার কাজ সম্পন্ন হবে। সাজিয়া আফরিন রােদলার মা রুমা খান বলেন, গত ৬ বছর যাবত আমরা ন্যায় বিচারের আশায় অপেক্ষা করছি। আমি রোদেলার হত্যাকারীদের ফাঁসি চাই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION