1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মধুখালীর শহীদ বেদীতে হাজার মানুষের ঢল

  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫৮ জন পঠিত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মধুখালীর শহীদ বেদীতে হাজার মানুষের ঢল
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মধুখালীর শহীদ বেদীতে হাজার মানুষের ঢল

মধুখালী সংবাদদাতা: মঙ্গলবার একুশে ফেব্রæয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন উপজেলা কেন্দ্রীয় শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, পৌর মেযর, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠন, থানা বিএনপি ও তার সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন, পৌর আ‘লীগ, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, মধুখালী পাবলিক লাইব্রেরী, মধুখালী প্রেসক্লাব, মধুখালী রিপোর্টার্স ইউনিটি, আঞ্চলিক সাহিত্য পরিষদ মধুখালী, খেলাঘরসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন স্কুল কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ অর্ধশতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান শহীদদের প্রতি বিনম্্র শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় শহীদ বেদীতে শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষের ঢল নামে। মঙ্গলবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে বিশাল প্রভাত ফেরি বের করা হয়। প্রভাত ফেরি শেষে শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একুশের চেতনায় মূল প্রবন্ধ আলোচক ছিলেন সরকারি আইন উদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হক। বক্তব্য রাখেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামিম আরা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন। এর আগে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION