1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

নগরকান্দায় ভয়াবহ অগ্নিকান্ডে গুদামঘর পুড়ে ছাই

  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫০৩ জন পঠিত
নগরকান্দায় ভয়াবহ অগ্নিকান্ডে গুদামঘর পুড়ে ছাই
নগরকান্দায় ভয়াবহ অগ্নিকান্ডে গুদামঘর পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বাড়ির গুদামঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী স্থানীয়দের। বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকালে নগরকান্দা উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আক্তার হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার রামনগর ইউনিয়নের রামনগর এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, রামনগর এলাকার রতন শেখ নামে এক ব্যাক্তির রান্না ঘর থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তের মধ্যেই পাশের গুদাম ঘরে ছড়িয়ে পড়ে। দুই ঘণ্টা পর্যন্ত পুড়তে থাকে গুদাম ঘরটি। এসময় গুদাম ঘরে থাকা পাট, ধানসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক, রামনগর ইউপি চেয়ারম্যান কাইমউদ্দিন মন্ডল, নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বশির উদ্দিন প্রমূখ।

এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দেন ইউএনও। নগরকান্দা উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো: আক্তার হোসেন বলেন, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই বাড়ির একটি রান্না ঘর থেকে এই আগুনের সূত্রপাত ঘটছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, এ অগ্নিকান্ডে ওই এলাকার একটি বাড়ির গুদাম ঘরে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, এ অগ্নিকান্ডে ওই পরিবারের অন্তত ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION