1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক কে আইনজীবী পরিষদের সংবর্ধনা

  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৩৬ জন পঠিত
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক কে আইনজীবী পরিষদের সংবর্ধনা
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক কে আইনজীবী পরিষদের সংবর্ধনা

সবুজ দাস, ফরিদপুর : ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ কে ফুলেল সংবর্ধনা এবং জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নব নির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আয়োজনে,(৮ ফেব্রæয়ারী) বুধবার দুপুরে আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা সভায় ফরিদপুর জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এ্যাড. মোঃ বাবু মোল্লার সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, এ্যাড. হাবিবুর রহমান হাবিব, আইনজীবী সমিতির এ্যাড. মোঃ ইব্রাহিম, এ্যাড. সুচিত্রা সিকদার, কোতয়ালী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড. ইমরান হোসেন রিমন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. প্রদীপ কুমার দাস (লক্ষণ),

মধুখালী থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আলিমুজ্জামান খোকন, এ্যাড. বদিউজ্জামাল বাবু, জেলা জজ আদালতের সাবেক জিপি এ্যাড. অসিত কুমার মজুমদার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. মানিক মজুমদার, সিনিয়র আইনজীবী সমিতির এ্যাড. মোঃ শাহজাহান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ আবদুল কাদের মিয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা।

এ সময় শোক প্রস্তাব পাঠ করেন জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক এ্যাড. মোঃ জাহিদ ব্যাপারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. স্বপন কুমার পাল। সভা শেষে ফরিদপুর জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নতুন কমিটির নাম ঘোষণা করেন। এর আগে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ কে ফুলেল সংবর্ধনা দেন জলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নব নির্বাচিত কমিটি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION