1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ফরিদপুরে বিশ্বমানের আইরিশ মৈত্রী হাসপাতালের যাত্রা শুরু

  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪০৭ জন পঠিত
স্টাফ রিপোর্টার :
বিশ্বমানের সেবা দেবার প্রত্যয় নিয়ে ফরিদপুরে যাত্রা শুরু করেছে আস্থা আইরিশ মৈত্রী হাসপাতাল প্রাইভেট লিমিটেড কোম্পানি।
বুধবার শহরের বঙ্গবন্ধু স্কয়ারে স্থাপিত হাসপাতালের সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান বিশ্বজিৎ কুমার সাহার সভাপতিত্বে সিভিল সার্জন মোঃ সিদ্দিকুর রহমান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাব বোস,  অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, হাসপাতালের পরিচালক সঞ্জীব দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, হাসপাতালটি ফরিদপুরসহ দক্ষিণবঙ্গের মানুষকে অল্প মূল্যে উন্নত সেবা প্রদানে সক্ষম হবে। যে সেবা নিতে মানুষকে ভারতে যেতে হয় সেই মানের সেবা এই হাসপাতাল থেকে দেয়া সম্ভব হবে বলে মনে করেন তারা। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION