1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৪০ জন আহত

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৫১৯ জন পঠিত
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৪০ জন আহত
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৪০ জন আহত

মোঃসরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রাম ও মুচকুরনীসহ কয়েকটি গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় রক্তক্ষয়ী চলা সংঘর্ষে কমপক্ষে আহত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহ¯পতিবার দুপুরে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসষ্টান্ড এলাকা ও পার্শ^বর্তী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে ঘটনাকে কেন্দ্র করে এলাকার বিক্ষুব্ধ জনতা পরিষদ সংলগ্ন এলাকার যাতায়াতের একমাত্র ‘‘ভীমেরকান্দা’’ নামক সেতুর ঢালে এবং আশপাশের রাস্তার ইট উপড়ে ফেলাসহ হামিরদী ইউ,পি ভবনে ব্যাপক ভাংচুর চালায়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মুনসুরাবাদ ও মুচকুরনী গ্রামবাসীর মধ্যে পুরনো একটি বিবাদের আপোষ মীমাংসার জন্য ইউ,পি ভবনে সালিশ বৈঠক চলচিল। এসময় তুচ্ছ বিষয়ে দু,পক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে উভয় দলের লোকজন উত্তেজিত হয়ে একে অপরের উপর হামলা চালায়। এ ঘটনায় মুচকুরনী গ্রামবাসীর পক্ষে ৫/৭ টি গ্রামের লোকজন এবং মুনসুরাবাদ গ্রামবাসীর পক্ষে ৩/৪টি গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় বিবাদমান পক্ষের লোকজন লাঠিসোটা,ঢাল,সরকি,রামদা সহ প্রভৃতি দেশীয় অস্ত্রসস্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়। তাদেরকে বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সময় ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION