1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে জসীম পল্লী মেলার উদ্বোধন

  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৪০২ জন পঠিত
ফরিদপুরে জসীম পল্লী মেলার উদ্বোধন
ফরিদপুরে জসীম পল্লী মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১শে জানুয়ারি শনিবার বিকেল ৩ঃ৩০ টায় ফরিদপুরে পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ির আঙ্গিনায় কুমার নদীর পাড়ে মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয়। জসীম পল্লী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ) এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান (পিপিএম সেবা), ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি পুত্র ড. জামাল আনোয়ার, কবি পুত্র খুরশিদ আনোয়ার, কবি কন্যা আসমা জসিম উদ্দিন তৌফিক। এছাড়াও অনুষ্ঠানে জেলা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবছর মেলায় ২০০টি স্টল রয়েছে। আগামী ১০ ফেব্রæয়ারী মেরার সমাপ্তি ঘটবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION