1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করণে ফরিদপুরে উই প্রকল্পের দিনব্যাপী সেমিনার

  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৪৯০ জন পঠিত
নারীর ক্ষমতায়ন নিশ্চিত করণে ফরিদপুরে উই প্রকল্পের দিনব্যাপী সেমিনার
নারীর ক্ষমতায়ন নিশ্চিত করণে ফরিদপুরে উই প্রকল্পের দিনব্যাপী সেমিনার

সবুজ দাস, ফরিদপুর : ফরিদপুরে উলাশী সৃজনী সংঘ উই (WEE) প্রকল্পের আওতায় নারীর ক্ষমতায়নে নিশ্চিতকরণের লক্ষ্যে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জের অর্থায়নে এবং উলাশী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ এবং ট্রেডক্রাফট এক্সচেঞ্জের বাস্তবায়নে,(১৮ জানুয়ারি) বুধবার সকাল ১১ টার দিকে ফরিদপুর সদর উপজেলা হল রুমে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে, সেমিনার অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহার, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহির রায়হান,

পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শিবলী নোমান, সদর উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ আমানুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, সদর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ডাঃ মোঃ দেলোয়ার হোসাইন, সাফল্য নারী উদ্যোক্তা তানিয়া পারভীন, সদর উপজেলা সামাজিক নারী এসোসিয়েশনের সভাপতি সাগরি বেগম প্রমুখ।

সেমিনার অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকই নারী। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে অবশ্যই অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। (উই) প্রকল্প নারী উদ্যোক্তাদের দ্রæত সংগঠিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ত্বরান্বিত হয়েছে। এক্ষেত্রে, নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ-কর্মশালা, নারী উদ্যোক্তাদের অধিকার আদায় প্রভৃতি ক্ষেত্রে (উই) প্রকল্পটি সহযোগিতা করে আসছে। নারীদের ক্ষমতায়ন ও কর্মসংস্থানের জন্য (উই) প্রকল্পের মাধ্যমে নারীদের অগ্রাধিকার নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান বক্তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উই প্রকল্পের ফরিদপুর রিজিওনাল কো-অর্ডিনেটর (আরসি) মোঃ আজিমউদ্দিন ও সদর উপজেলা সামাজিক নারী এসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক সাথী। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর (ইউএফসি) মোসাঃ হাজিরা খাতুন। সেমিনারে সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক নারী এসোসিয়েশনের সদস্যগণ, ইউনিয়ন পরিষদের সদস্যগণ, পরিবারের বেকারত্ব যুবকগণ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION