1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে উন্নয়ন হচ্ছে – এমপি নিক্সন চৌধুরী

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৫৪১ জন পঠিত
শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে উন্নয়ন হচ্ছে - এমপি নিক্সন চৌধুরী
শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে উন্নয়ন হচ্ছে - এমপি নিক্সন চৌধুরী

সদরপুর সংবাদদাতা : ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলে দেশ ও জনগণের উন্নয়ন হচ্ছে। আগামীতে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হলে সকল জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য করে যে দায়িত্ব দিয়েছেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করছি।

তিনি বলেন, আগামীতে একটি শক্তিশালী যুবলীগ সংগঠন প্রধানমন্ত্রীকে উপহার দিব।তিনি আজ বৃহস্পতিবার দুপুরে সদরপুরে ঢেউখালী ইউনিয়নের বাবুরচর বাজারে প্রায় সাড়ে ১৬ কোটি টাকা ব্যায়ে উপজেলাধীন কৃষ্ণপুর জিসি-সদরপুর হেঃকোঃ-পিয়াঁজখালি জিসি-কাউলিবেড়া-তাড়াইল সড়ক বিসি দ্বারা উন্নয়ন কাজের সড়কের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন কালে প্রধান অতিথির বক্তব্যে মতবিনিময় সভায় এ কথা বলেন।

সভায় ফরিদপুর জেলা পরিষদের মহিলা সদস্য মোসাঃ কোহিনুর বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, ফরিদপুর জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুজ্জামান খান, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাফর, সদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুলসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION