1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

দুই শিক্ষার্থী আহত হওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ

  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৫০২ জন পঠিত
দুই শিক্ষার্থী আহত হওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ
দুই শিক্ষার্থী আহত হওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে মাহেন্দ্রের (থ্রি-হুইলার) ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে জেলা সদরের তাম্বুলখানা এলাকার কবি জসীমউদ্দিন স্কুল এন্ড কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত দুই শিশু শিক্ষার্থী হলেন, ছুরাইয়া (৭) ও মহসিন (৮)। তাদের দু’জনেরই বাড়ি জেলা সদরের শোলাকুন্ডু এলাকায়। এ ঘটনার পরে সড়কে মাহেন্দ্র চলাচল বন্ধের দাবীতে শিক্ষার্থী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। স্থানীয়রা জানান, ছুরাইয়া ও মহসিন নামের দুই শিক্ষার্থী সকালে তাম্বুলখানা এলাকায় সড়ক পাড় হচ্ছিল। এসময় ফরিদপুর থেকে সালথাগামী একটি মাহেন্দ্র তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী সড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন। তারা, সড়কে মাহেন্দ্র চলাচল বন্ধের দাবী জানান।

এব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। একই সাথে স্থানীয়দের বুঝিয়ে ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ওই মাহেন্দ্র চালককে চিহ্নিত করতে কাজ চলছে। আশা, করছি দ্রুত তাকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION