1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ইজিবাইক চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৪৫০ জন পঠিত
ইজিবাইক চোর চক্রের দুই সদস্য গ্রেফতার
ইজিবাইক চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ইজিবাইক চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছে থেকে একটি চোরাই ইজিবাইক জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন, জেলার ভাঙ্গা উপজেলার চরকান্দা গ্রামের রাজ্জাক মোল্যার ছেলে ইয়াসিন মোল্যা (৩৫) ও একই গ্রামের ঠান্ডু মোল্যার ছেলে শুকুর মোল্যা (৩২)। বুধবার (০৪ জানুয়ারি) বিকালে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. রাকিবুল ইসলাম তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৩ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে জেলা শহরের পশ্চিম খাবাসপুর নামক এলাকা থেকে ওই দুই চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে জব্দ করা হয় চোরাইকৃত একটি ইজিবাইক। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে বুধবার দুপুরে তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION