1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

প্রেমের টানে ঘর ছাড়া দুই শিক্ষার্থী তিন দিনে উদ্ধার

  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৪৯০ জন পঠিত
প্রেমের টানে ঘর ছাড়া দুই শিক্ষার্থী তিন দিনে উদ্ধার
প্রেমের টানে ঘর ছাড়া দুই শিক্ষার্থী তিন দিনে উদ্ধার

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলাচর মোহামম্মাদিয়া দাখিল মাদরাসার ৯ম শ্রেণী (১৫) ও ৭ম শ্রেণীর (১৩) দুই শিক্ষার্থী গত ( ২০ ডিসেম্বর) একই দিনে প্রেমিকের হাত ধরে ঘর ছাড়ার পর তিন দিনের মধ্যে তাদের উদ্ধার করে পরিবারের নিকট বুজিয়ে দেন পুলিশ। ঘর ছাড়ার পর তাদের পরিবার তাদের মেয়েকে ফিরে পাওয়ার জন্য ওইদিনই থানায় লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে উদ্ধার করে বুধবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে তার পরিবাবের নিকট ফেরত দেন পুলিশ। অপর শিক্ষার্থীকে গত শুক্রবার ঢাকার মিরপুর এলাকা থেকে উদ্ধার করে তার পরিবারের নিকট বুজিয়ে দেন পুলিশ।

জানা যায়, গত ২০ ডিসেম্বর হাটখোলাচর মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার ৯ম শ্রেণীর এক ছাত্রী একই শ্রেণীর একই গ্রাম হাটখোলাচর গ্রামের মিলন মোল্যার ছেলে শাকিব মোল্যার সাথে এবং একই মাদরাসার ৭ম শ্রেণীর এক ছাত্রী একই মাদরাসার ৯ম শ্রেণীর ছাত্র ও একই গ্রাম হাটখোলাচর গ্রামের বাসিন্দা তাসির শেখের ছেলে আব্দুল্লাহ শেখের সাথে প্রেমের টানে পালিয়ে যায়। শিক্ষার্থীদের উদ্ধারের বিষয়ে এসআই মামুন ইসলাম বলেন, গত ২০ ডিসেম্বর শিক্ষার্থীদের পরিবার থানায় লিখিত অভিযোগ দেয়। অভিযোগ পাওয়ার পর তিন দিনের মধ্যে তাদের উদ্ধার করে শিক্ষার্থীর পরিবারের নিকট বুজিয়ে দেওয়া হয়েছে। থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, শিক্ষার্থীরা বাড়ি ছাড়ার পর তাদের পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে তিন দিনের মধ্যে তাদের উদ্ধার করেছি। উদ্ধারের পর শিক্ষার্থীদের পরিবারের লোকদের কাছে বুজিয়ে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION