1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

নিজ ঘরের ফ্যানের সাথে ঝুলছিল মরদেহ

  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৪৮০ জন পঠিত

সালথা প্রতিনিধি :
ফরিদপুরের সালথা উপজেলায় নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল মো. শাহীন শেখ (৪০) নামে এক ভ্যানচালকের মরদেহ।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুরাটিয়া পোড়াগদী এলাকায় এ ঘটনা ঘটে। শাহীন ওই গ্রামের আব্দুস ছোবাহানের ছেলে বলে জানা যায়।
স্থানীয়রা জানান, শাহীন ঢাকাতে ভ্যানে হকারি করে বিস্কুট ও চানাচুর বিক্রি করতেন। গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) তার বাবা মারা যাওয়ায় গ্রামের বাড়িতে আসেন। সে জুয়া খেলায় আসক্ত থাকায় ঋণগ্রস্ত ছিলেন। এছাড়া স্ত্রী পরকীয়ায় আসক্ত ছিলেন বলে সন্দেহ করতেন। পরে এসব বিষয় নিয়ে শুক্রবার সকাল ও দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কয়েকদফা ঝগড়া হলে স্ত্রী তার বাবার বাড়ি নগরকান্দাতে চলে যান। বাড়িতে একা থাকায় রাত সাড়ে ৮ টার দিকে সবার অজান্তে শাড়ি কাপড় দিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন। পরে তাকে উদ্ধার করে পাশের ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে আমরা শুক্রবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত দুইটার দিকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শাহীনের মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, ঋণগ্রস্ত থাকা ও স্ত্রীর পরকীয়া সন্দেহে হতাশাগ্রস্ত হয়ে সে আত্মহত্যা করেছেন। তবে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেও বলে জানান পুলিশের এ কর্মকর্তা। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION