1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

৮’শ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৪৯৮ জন পঠিত
৮'শ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার
৮'শ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৮’শ পিচ ইয়াবাসহ হাসান মীর (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাসান মীর ওই উপজেলার মীরাকান্দা গ্রামের আজাহার মীরের ছেলে।

এব্যাপারে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামীম হোসেন বলেন, গ্রেফতার যুবক একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে ঢাকা ও কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবার চালান এনে এলাকায় খুঁচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সেরাজুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION