1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে জাতীয় সমবায় দিবস পালন

  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৪৩৮ জন পঠিত
ফরিদপুরে জাতীয় সমবায় দিবস পালন
ফরিদপুরে জাতীয় সমবায় দিবস পালন

স্টাফ রিপোর্টার : “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরে পালন করা হয়েছে ৫১ তম জাতীয় সমবায় দিবস-২০২২। দিবসটি উদযাপন উপলক্ষে ৫ নভেম্বর শনিবার সকাল ৯.৩০ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবি জসিমউদ্দিন হলে এসে শেষ হয়। জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাসলিমা আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, আঞ্চলিক সমবায় শিক্ষায়তনের অধ্যাক্ষ (উপ নিবন্ধক) খোন্দকার হুমায়ুন কবির ও ফরিদপুর কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি ওমর আলী খান।

সমবায়ীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সৌখিন কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি ইউনুস সিকদার, ডোমরাকান্দি মানব উন্নয়ন মাল্টি পারপাস কো অপারেটিভ সোসাইটি লিঃ এর সভাপতি মোঃ মিজানুর রহমান, চকবাজার বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মুজিবুর রহমান মুজিব, ইভা মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটির সভাপতি অরুপ চক্রবর্তী প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সভার সভাপতি জেলা সমবায় কর্মকর্তা আলম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ নাজিমউদ্দীন লেনিন ও একতা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর পরিচালক আব্দুর রহমান লাল্টু।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION