1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

গণসমাবেশে আওয়ামীলীগের সহযোগিতা চাইলো বিএনপি

  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪৯৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির অনুষ্ঠিতব্য গণসমাবেশের আয়োজনে প্রশাসন, সাংবাদিক ও সরকারীদলসহ সকলের সহযোগীতা চেয়েছে বিএনপি। শুক্রবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এ সহযোগীতা কামনা করেন বিএনপির ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় সম্পাদক ও বিভাগীয় গণসমাবেশের সমন্বয়ক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
রিংকু জানান, যতো বাধা আসুক না কেনো সকল প্রতিবন্ধকতা পেরিয়ে নেতাকর্মী ও সাধারণ জনগণ গণসমাবেশে যোগ দিবেন। তিনি দাবী করেন, ফরিদপুর ছাড়াও আশেপাশের জেলা থেকে লক্ষাধিক লোকের সমাগম হবে ওই সমাবেশে। এসময় গণসমাবেশকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে পাল্টা কর্মসূচি ঘোষণা এবং পরিবহন ধর্মঘটের পায়তারা চালানো হচ্ছে বলেও তিনি দাবী করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, ফরিদপুরের বিভাগীয় গণসমাবেশের জন্য সরকারি রাজেন্দ্র কলেজের মাঠ সহ আরো কয়েকটি বিকল্প স্থান উল্লেখ করে প্রশাসনের নিকট সমাবেশ আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। এরমধ্যে রাজেন্দ্র কলেজের মাঠেই যাতে আমাদের অনুমতি দেয়া হয় সেজন্য বিশেষভাবে অনুরোধ করেছি। তবে শুক্রবার পর্যন্ত আমাদের অনুমতি দেয়া হয়নি।
ফরিদপুরের বিভাগীয় গণসমাবেশকে ঘিরে কিছু অনাকাঙ্খিত ঘটনার উল্লেখ করে তিনি বলেন, আলফাডাঙ্গায় গণসমাবেশ উপলক্ষে আয়োজিত সভা মঞ্চ ভেঙ্গে তছনছ করা হয়েছে। মুকুসুদপুরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গণসমাবেশের লিফলেট বিতরণ করতে গেলে সেখানকার ১৪ জন নেতাকর্মীকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। শহরের ঈশান গোপালপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করার সময় সেখানে হেলমেট বাহিনী মহড়া দিয়ে ত্রাস সৃষ্টির চেষ্টা চালায়।
সাংবাদিক সম্মেলনে সূচনা বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা। এসময় বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম. মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম টুলু, এবি সিদ্দিকী মিতুল, মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক এমটি আক্তার টুটুল, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, বর্তমান সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে ১২ নভেম্বর ফরিদপুরে বিভাগীয় গণসমাবেশের ডাক দেয়া হয়েছে। #

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION