1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

ফুল আর ভালোবাসায় সিক্ত হলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার

  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৭১২ জন পঠিত
ফুল আর ভালোবাসায় সিক্ত হলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার
ফুল আর ভালোবাসায় সিক্ত হলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার

স্টাফ রিপোর্টার : নিজ কার্যালয়ের সহকর্মী আর সর্বস্তরের মানুষের ফুল আর ভালোবাসায় সিক্ত হলেন সদ্য পদোন্নতি পাওয়া ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। তিনি টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান অতুল সরকার ২১তম বিসিএস ক্যাডারের সরকারের সহকারি কমিশনার হিসাবে যোগ দান করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই মেয়ে ও এক পুত্র সন্তানের জনক। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব এবিএম ইফতোখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উপ-সচিব থেকে যুগ্ম সচিবে পদোন্নতির ওই তথ্য জানানো হয়।

তার এই কর্মজীবনের পদোন্নতি পাওয়ার খবরে জেলার বিভিন্ন সামজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে হাস্যউজ্জল কর্মবীর প্রিয় এই সরকারি কর্তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় কেউ কেউ তাকে মিষ্টি মুখ করিয়ে তার আগামী কর্মজীবনের আরো সাফল্য কামনা করে দোয়া করেন। বৃহস্পতিবার সকাল থেকে অতুল সরকারকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিষ্টিমুখ করান জেলার মুক্তিযোদ্ধারা। এর পর সরকারির বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ফরিদপুর প্রেসক্লাব, লাইফেল্স ক্লাব, সাহিত্য উন্নয়ন সংস্থা, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ, ক্রীড়া সংস্থাসহ অসংখ্য প্রতিষ্ঠান তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

এসময় অতুল সরকার বলেন, আপনাদের এই ভালবাসা আমার জীবনের বড় ঋণী করে ফেললো। তিনি বলেন, আমি চেষ্টা করেছি সরকারি দায়িত্ব সঠিক ভাবে পালন করতে। মানুষের পাশে থেকে তাদের সহায়তা করতে। আজকের এই জেলার মানুষের ভালবাসা পেয়ে আমি সত্যিকার অর্থে আবেগআফুল্য। আমি সকলের কাছে মহান সৃষ্টিকর্তার দরবারের আমার ও আমার পরিবারের জন্য দোয়া ও আর্শিবাদ চাই। আমি যেন আগামীতে মুক্তিযুদ্ধে আদর্শকে ধারন করে আমার উপর অর্পিত সরকারি দায়িত্ব পালন করতে পারি ।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION