1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সালথা’য় কমিউনিটি পুলিশিং ডে পালিত

  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৪৮৫ জন পঠিত
সালথা'য় কমিউনিটি পুলিশিং ডে পালিত
সালথা'য় কমিউনিটি পুলিশিং ডে পালিত

মনির মোল্যা, সালথা : কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র শান্তিশৃঙ্খলা সর্বত্র’ শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলায় থানা পুলিশের আয়োজনে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২২। এ উপলক্ষে আজ শনিবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন সদ্যপয়াত সাজেদা চৌধুরীর ছেলে ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী।

 সালথা'য় কমিউনিটি পুলিশিং ডে পালিত


সালথা’য় কমিউনিটি পুলিশিং ডে পালিত

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, প্রবীণ আ.লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আ.লীগ সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগম, ইউপি চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ, হাবিবুর রহমান লাবলু, আফছার উদ্দীন, খায়রুজ্জামান বাবু, ইশারত হোসেন, খন্দকার শাহিন, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্যা প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, সমাজ থেকে মাদকসহ সব ধরণের অপরাধ নির্মূল করতে হবে। পাশাপাশি দাঙ্গা-হাঙ্গামা থেকেও সালথা উপজেলাকে রক্ষা করতে হবে। এই জন্য সকলকে তথ্য দিয়ে সালথা থানা পুলিশ সহযোগিতা করার আহ্বান জানানো তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION